November 8, 2026, 12:31 pm
শিরোনামঃ
এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম রিয়াদে হুথিদের মিসাইল হামলা ; আরামকো টাওয়ারে আঘাতের দাবি নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ভেনিজুয়েলার হুয়ান ভিনসেন্ট মৃত্যুবরণ করলেন ১১৪ বছর বয়সে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ভেনিজুয়েলার হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে গেছেন।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে- এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। সে সময়ে তাঁর বয়স ছিল ১১২ বছর।
পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে। আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।
পেরেজের ডাকনাম ছিল টিও ভিনসেন্ট। তিনি এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্ম গ্রহণ করেন। তিনি দশ ভাই বোনের মধ্যে নবম ছিলেন।
ভিনসেন্ট কৃষিকাজ করতেন। চাষ করতেন আখ ও কফি।
জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন।
গিনেসের ২০২২ সালের বিবৃতিতে তার সম্পর্কে এসব তথ্য তুলে ধরা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page