September 30, 2026, 3:30 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না আমেরিকা : ইরান

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকের কানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকের কানি বলেছেন, মার্কিন নাগরিকরা এখন স্বীকার করছেন যে, একাধিপত্যবাদের ওপর ভিত্তি করে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল তা দিন দিন ভেঙে পড়ছে এবং তারা এখন আর সারা বিশ্বের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না।

আলী বাকেরি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এখন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ভূমিকা পালন করছে; সেক্ষেত্রে আমেরিকা নিজের স্বার্থ অনুযায়ী তার সব সিদ্ধান্ত বা চিন্তা বিশ্বের ওপর চাপিয়ে দিতে অক্ষম।

আজ (সোমবার) ইরানের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি বহুপাক্ষিকতাবাদ হবে একটি সঠিক ও যৌক্তিক বিশ্ব ব্যবস্থা যা আমেরিকার চাপিয়ে দেয়া ব্যবস্থার বিকল্প। এই ধরনের বিশ্ব ব্যবস্থা স্বাধীনতাকামী জাতিগুলোর স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে।”

বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘের ব্যর্থতার সমালোচনা করেন আলী বাকেরি কানি। এ সময় তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধের বিষয়ে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ না নেয়ার কথাও উল্লেখ করেন।

জাতিসংঘের এই ব্যর্থতার জন্য তিনি বিশ্ব সংস্থাটির ওপর আমেরিকার প্রভাবের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, এখনো জাতিসংঘের মাধ্যমে মার্কিন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। মার্কিন সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে এবং ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের জন্য গাজা যুদ্ধে জাতিসংঘ তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি।

আলী বাকেরি কানি বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান পরিস্থিতির মধ্য দিয়ে যে লক্ষ্য অর্জন করতে চাইছে তা কখনোই সম্ভব হবে না।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page