September 11, 2026, 11:47 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম ; সরবরাহ বাড়াতে পারে সৌদি আরব ও রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালের দিকের লেনদেনে এই চিত্র দেখা যায়। কারণ ধারণা করা হচ্ছে রাশিয়া ও সৌদি আরব তেলের সরবরাহ বাড়াবে।

নভেম্বরের জন্য শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২১ সেন্ট কমে ৯৫ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। তাছাড়া ব্রেন্ট ডিসেম্বরের দাম ১০ সেন্ট কমে ৯৩ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডেয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট কমে ৯১ দশমিক ৬৩ ডলার হয়েছে।

এর আগে বৃহস্পতিবর তেলের দাম কমে প্রায় এক শতাংশ। সম্প্রতি তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে লাভবান হয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে ভারতের কাছে জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। যদিও এই দাম পশ্চিমাদের বেঁধে দেওয়া মূল্যসীমা থেকে অন্তত ২০ ডলার বেশি। ব্যবসায়ী ও রয়টার্সের ক্যালকুলেশনে এমন চিত্র পাওয়া গেছে।

এর আগে রাশিয়ার তেলের মূল্যসীমা ৬০ ডলারে নির্ধারণ করে পশ্চিমারা। কিন্তু তাদের এই নিয়মের তোয়াক্কা না করেই বেশি দামে তেল বিক্রি করছে রাশিয়া।

এর আগে রাশিয়া ও সৌদি আরবসহ ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯০ ডলার ছাড়িয়ে যায়। যদিও রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page