September 8, 2026, 2:37 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বিস্ফোরক ও নাশকতা মামলার নেত্রকোনায় বিএনপির ৫০ নেতা-কর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক-নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ ও বিএনপি দলীয় সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের নামে থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, বেআইনিভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের আইনশৃঙ্খলাবাহিনী গ্রেফতার করেছে। এছাড়া বাড়িঘরে তল্লাশি চালানো হয়। এভাবে গ্রেফতার ও ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বলেন, কাউকে বেআইনিভাবে গ্রেফতার বা বাড়িঘরে তল্লাশি করা হয়নি। তাদের নামে থানায় বিস্ফোরকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page