April 12, 2026, 5:56 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

বেতনের গ্রেড বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল আপগ্রেড, অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্রুত পদোন্নতি প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৯ম পে কমিশন গঠন, ২০ গ্রেড থেকে ১০ গ্রেডে বেতন নির্ধারণ, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

শুক্রবার (২৬ মে) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করেন। কিন্তু দুঃখের বিষয় প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেড বিভিন্ন জটিতলায় এখনও বাস্তবায়ন হয়নি।

এমনকি ১৯৯৪ সাল থেকে প্রধান শিক্ষকদের এবং ২০০৯ সাল থেকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে। তাই ২০১৯ এর নিয়োগ বিধি বাতিল করে নতুন নিয়োগ বিধি প্রণয়ন করে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page