August 5, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

বেনাপোলে বিদেশি মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেনাপোলে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিনা খাতুন (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পোর্ট থানার পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক পারভিনা খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের (ভারাটিয়া) হাদ্রিস সদ্দারের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন শনিবার সকালের দিকে বড় আঁচড়া গ্রামে বিদেশি মদের একটি চালান নিয়ে মাদক কারবারিরা সেখানে অবস্থান করছেন। এমন সংবাদে পোর্ট থানার পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পারভিনা নামে ওই নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এসময় অপর দুজন মাদক কারবারি ওবায়দুর ও হাদি কৌশলে পালিয়ে যায়।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page