March 8, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বৈশ্বিক সংকট মোকাবিলায় নেতৃত্ব দেবেন কৃষক : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, মহামারি করোনা মোকাবিলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে খাদ্যসংকট ও নিত্যপণ্যের মূল্য-বৃদ্ধি চরম আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও বাংলাদেশের কৃষকরা খাদ্য উৎপাদন অব্যাহত রাখার ফলে দেশে কোনো বিপর্যয় ঘটেনি। মানুষের সাময়িক কিছুটা কষ্ট হলেও দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। বৈশ্বিক সংকট মোকাবিলায় নেতৃত্ব দেবেন কৃষক।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সাঁথিয়া উপজেলা প্রশাসন স্বাধীনতা সোপান প্রাঙ্গনে আয়োজিত ‘কৃষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডেপুটি স্পিকার।

শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন ‘আমার বাংলার মানুষ ও বাংলার মাটি থাকলে এ দেশ সোনার বাংলায় রূপান্তর হবে’। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। এ দেশের কৃষকরা যুগ যুগ ধরে উৎপাদন অব্যাহত রেখে দেশকে খাদ্য নিরাপত্তা এনে দিয়েছেন। আর দেশের কৃষিকে আধুনিকায়ন, কৃষকদের নানান ধরনের প্রণোদনা ও বৈশ্বিক চাপ উপেক্ষা করে তাদের ভর্তুকি দেওয়ার মাধ্যমে কৃষিখাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে— দেশের এক ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না। আবাদি জমির পাশাপাশি বাড়ির আশপাশে সবজিচাষ, পুকুরে মাছচাষ, রাস্তার দু’পাশে ফলজ গাছ উৎপাদন করতে হবে। এর মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়বে ও মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। কৃষি উৎপাদন বাড়ালে কোনো ধরনের সংকট বাংলাদেশকে স্পর্শ করতে পারবে না, ইনশা আল্লাহ।

সাঁথিয়া পৌরসভা বাস্তবায়িত রাস্তাঘাট পাকাকরণ, বাসস্ট্যান্ড নির্মাণ ও সাঁথিয়া তাঁতিবাজারের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে মো. শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, প্রধানমন্ত্রী জনগণকে উন্নত নাগরিক জীবন উপহার দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি “অসাধারণ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বকে ‘চমকে’ দিয়েছে” বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। অথচ এ বিশ্বব্যাংক দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। আমরা জাতির জনকের কন্যা শেখ হাসিনার ঘোষণায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, এরপর তারাই আজ আমাদের প্রশংসায় পঞ্চমুখ।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page