August 13, 2026, 7:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

বোমা হামলা চালিয়ে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  :  গাজায় নির্বিচারে বোমাবর্ষণের ফলে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। বুধবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

ইসরায়েলে গাজায় নির্বিচারে হামলা শুরুর পর, ইসরায়েলের নেতৃত্ব নিয়ে করা এটাই জো বাইডেনের সবচেয়ে কড়া প্রতিক্রিয়া।

অনুষ্ঠানে ইসরায়েলের বিষয়ে বাইডেন সরাসরি বলেন, ‘তারা (ইসরায়েল) সমর্থন হারাতে শুরু করেছে। গাজায় নির্বিচার বোমা বর্ষণের কারণে এটা হচ্ছে। হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই এবং ইসরায়েলের সেই ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।’

অন্যদিকে এক বিবৃতিতে ইরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজায় তার স্থল যুদ্ধ এবং হামাসকে ধ্বংস ও বন্দিদের উদ্ধারের লক্ষ্যে চলা অভিযানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ সমর্থন’ পেয়েছে। গাজায় ‘যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ’ আটকে রেখেছে ওয়াশিংটন।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে একের পর এক ইসরায়েলি বোমা হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ গেছে ১ হাজার ২০০ মানুষের। এ তথ্য ইসরায়েল সরকারের।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page