October 17, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বোরো মৌসুমের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশে সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন বোরো মৌসুমে সারের ঘাটতির কোনো সম্ভাবনা নেই। কর্মকর্তারা জানিয়েছেন, দেশে এখন ৬.৮১ লক্ষ মেট্রিক টন ইউরিয়া, ১.২৫ লক্ষ মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ২.২৮ লক্ষ মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ২.৪৮ লক্ষ মেট্রিক টন মিউরেট অফ পটাশ (এমওপি) মজুদ রয়েছে। ।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম বলেন, ‘আমাদের পর্যাপ্ত মজুদ থাকায়, আমরা আগামী বোরো মৌসুমে সার সংকট নিয়ে উদ্বিগ্ন নই।’ তিনি বলেন, বোরো চাষের আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীনে বাফার স্টক গোডাউন ও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে।

মার্চ পর্যন্ত রবি মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের মোট চাহিদা ১৬,৪৮,৭০১ মেট্রিক টন, টিএসপি ৪,৬৬,২৭৯ মেট্রিক টন, ডিএপি ৯,৬৮,৭৭৭ মেট্রিক টন এবং এমওপি ৫,৫৬,৮৪৬ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।

ডিএই উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, বিসিআইসি ও বিএডিসি পরিচালিত বাফার গোডাউনে সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ আছে। তিনি বলেন, চলতি বছরের সামগ্রিক ও মৌসুমি সারের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনসহ (বিসিআইসি) বেসরকারি ও সরকারি খাতের আমদানিকারকরা ধারাবাহিকভাবে সার আমদানি করছে।
সারের মোট চাহিদার মধ্যে বিসিআইসি স্থানীয়ভাবে ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করবে। বাকি ১৫ লাখ মেট্রিক টন সার চট্টগ্রামভিত্তিক যৌথ উদ্যোগের বহুজাতিক কোম্পানি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি বা কাফকো উৎপাদন করবে ও বিদেশে থেকে আমদানি করা হবে।
বিসিআইসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এম সাইফুল আলম বলেন, ‘আমরা ইতিমধ্যেই স্থানীয়ভাবে ৫.৫ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করেছি। এছাড়া সারা বছর আমদানি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে বিসিআইসি এক লাখ মেট্রিক টন টিএসপি ও এক লাখ মেট্রিক টন ডিএপি আমদানি করবে।

আমদানি পরিকল্পনা অনুযায়ী, বিএডিসি ৪.৫০ লাখ মেট্রিক টন টিএসপি, ৯ লাখ মেট্রিক টন ডিএপি এবং ৭ লাখ মেট্রিক টন এমওপি সংগ্রহ করবে। বাকি ২ লাখ মেট্রিক টন টিএসপি, ৫ লাখ মেট্রিক টন ডিএপি ও ২.৫০ লাখ মেট্রিক টন এমওপি বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হবে।

এদিকে সরকার চলতি মৌসুমে ৫০ লাখ ৭০ হাজার হেক্টর জমিতে ২ কোটি ২৬ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page