September 29, 2026, 5:37 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাতে ২১ জনের প্রাণহানি ; কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছে শতাধিক।

রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, বন্যার পানি কমতে থাকায় আরও মরদেহ পাওয়া যাচ্ছে। গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, প্রায় ৬০টি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাসো ফান্ডো শহরের বাসিন্দা লুয়ানা দা লুজ বলেন, সকাল থেকে আমাদের বাড়ি-ঘর প্লাবিত হতে থাকে। এরপর ঘরের উচুস্থানে আমাদের আসবাবপত্র রাখি। কিন্তু তাতেও কাজ হয়নি।

এদিকে সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীর সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রিও গ্র্যান্ডে ডো সুলে ২১ জন প্রাণ হারিয়েছে। পাশের রাজ্য সান্তা ক্যাটারিনায় একজনের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page