October 5, 2026, 2:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে যাওয়ায় তারা হতাহত হয়। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানায়, বাসটি ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলের রিওডি জানিরো থেকে বাহিয়া রাজ্যের পর্যটন শহর পোর্তো সেগুরোতে যাওয়ার সময় ভোর ৪টার দিকে রাস্তা থেকে ছিটকে পড়ে।
বাসটিতে ৩৪ জন যাত্রি ছিল।
কর্তৃপক্ষ আহতদের অবস্থা বা নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে দুই বাস চালক অক্ষত ছিল বলে তারা জানিয়েছে।
টেক্সেইরা দে ফ্রেইতাসের মেয়রের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, আহতদের মধ্যে একজন পরে পার্শ্ববর্তী একটি হাসপাতালে মারা যায়। টেক্সেইরা দে ফ্রেইতাস শহরে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাজিলের গণমাধ্যম বিআর-১০১ মহাসড়কের পাশে পড়ে থাকা নীল এবং সাদা রঙের বাসের ছবি প্রকাশ করেছে।
ব্রাজিলে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপকভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করায় দেশটিতে প্রায় বাস দুর্ঘটনা ঘটতে দেখা যায়।



Our Like Page