October 7, 2026, 11:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে সাইক্লোনে ১১ জনের প্রাণহানি ;  ২০ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সাইক্লোনে অন্তত ১১ জনের প্রাণহানি এবং নিখোঁজ হয়েছে ২০ জন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে।

আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তবর্তী রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের সরকার এক বিবৃতিতে বলেছে, রাজ্যের সুরক্ষা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে সাইক্লোনে ১১ জন মারা গেছে। এছাড়া কারাতে ১৮ জন এবং ট্রেস ফোরকুইহাসে আরো দুজন নিখোঁজ রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে ২,৩৩০ জন তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ছেড়ে গেছে এবং ৬০২ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইটে সরকারি ও উদ্ধার কর্মকর্তাদের সাথে নিয়ে শনিবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি বলেন, গত দুদিনে উদ্ধারকর্মীরা প্রায় ২ হাজার ৪শ লোককে উদ্ধার করেছে।

তিনি আরো বলেছেন, এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য মানুষের জীবন বাঁচানো এবং বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে উদ্ধার করা এবং নিখোঁজদের চিহ্নিত ও পরিবারগুলোকে সমর্থন দেয়া।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে।

জলবায়ু পরিবর্তনের কারনে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সাইক্লোনে অন্তত ১১ জনের প্রাণহানি এবং নিখোঁজ হয়েছে ২০ জন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে। সূত্র: বাসস



Our Like Page