September 8, 2026, 1:16 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জামাইয়ের হাতে খুন হয়েছেন শ্বশুর মোঃ হাফিজুর রহমান (৬৫)।

আজ শনিবার ভোরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মোঃ গুলু রহমানের ছেলে। অভিযুক্ত জামাতা একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া।

পরিবার সূত্রে জানা যায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের (২০) সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হন শামীম। আজ সকালে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজু আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতককে আটকের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page