October 4, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল চাপায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ; ৩ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল চাপায় ঘুমন্ত অবস্থায় ভাইবোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনায় নিহত শিশুরা হলো মিশু (১০) ও তার ভাই রাফিন (১২)। তারা উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. মন্নাফ মিয়ার সন্তান। এ ঘটনায় পিতা মন্নাফ (৪২) তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।

জানা যায়, রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মন্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমাতে যান। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে পড়েছিল। ভোরে হঠাৎ পাশের আরেকটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসত ঘরের ওপর আচঁড়ে পড়ে। মাটির দেয়াল চাপায় ঘরে থাকা পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সকালে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 



Our Like Page