September 8, 2026, 5:09 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদিপ্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা :  ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে এবং শ্বাসরোধে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। তারা হলেন উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা মো. সুমন, মো. সবুজ ও তানজিনা আক্তার। এর আগে সকাল ১০টার দিকে চরছয়ানী গ্রামের দক্ষিণপাড়ায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরছয়ানী গ্রামের জেসি আক্তার (৩৫), তার ছেলে মাহিন (১৪) ও মহিন (৭)। নিহতরা ওই গ্রামের সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী-সন্তান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসন্তানকে নিয়ে চরছয়ানী গ্রামের একটি পাকা ভবনে বসবাস করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচারিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় পাশের বাড়ি থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে বাসার দরজা বন্ধ দেখতে পান। এ সময় আশপাশের লোকজনকে বিষয়টি জানান। এলাকাবাসী এসে পুলিশে খবর দেন। পরে বাসার দরজা ভেঙে রুমের মেঝেতে জেসি ও বড় ছেলে মাহিনের এবং বাথরুমে ছোট ছেলের লাশ দেখতে পায় পুলিশ।

জেসি আক্তারের ভাই শামীম আহমেদ বলেন, ‘আমাদের বাড়ি উপজেলার দাড়িয়ার চরে। সকালে বোন ও ভাগনেদের হত্যার খবর পেয়ে ছুটে আসি। এরপর বোন ও তার বড় ছেলের রক্তাক্ত লাশ মেঝেতে ও আরেক ছেলের লাশ বাথরুমে থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নাসির উদ্দিন বলেন, ‘ঘরে ঢুকে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এমন মর্মান্তিক ঘটনা এর আগে দেখিনি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ‘নিহতদের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ধারণা করছি, মঙ্গলবার সকালে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে তাদের বাড়ির কোনও মালামাল নেয়নি তারা। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

ঘটনাস্থল থেকে পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে উল্লেখ করে সিরাজুল ইসলাম আরও বলেন, ‘ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। তবে এখনও মামলা হয়নি। কেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page