April 12, 2026, 7:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত ; আহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা ছাত্রদলের সাবেক নেতা মো: আদিল মিয়া  নিহত হয়েছেন। এ ঘটনায় মো: রুবেল মিয়া এবং আফসান জুবায়েদ যুব নামে অপর দুই আরোহী আহত হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নোয়াবাড়ি রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো: আদিল মিয়ার ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা  চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চিনাইর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলে করে জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো: আদিল মিয়া এবং তার দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ফিরছিলেন।

এ সময় হঠাৎ করে অরক্ষিত লেভেল ক্রসিং আসলে মোটরসাইকেলটির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই আরোহী আদিল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। তার সাথে থাকা অপর দুই আরোহী  আহত হন।

তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহদের মধ্যে রুবেলের অবস্থা গুরুতর বলে জানান, চিকিৎসকেরা।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page