April 1, 2026, 1:43 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষা চাইতে গিয়ে দায়ের কোপে নিহত হলেন নারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষা চাইতে গিয়ে দায়ের কোপে আমেনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার ঘটনায় অভিযুক্ত মানিক মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, একটি বাড়ি গিয়ে এক নারী ভিক্ষা চান। সেসময় ওই বাড়ির মানিক মিয়া নামে এক ব্যক্তি ভিক্ষুককে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এতে তিনি প্রতিবাদ করলে মানিক ঘরে থাকা দা দিয়ে ওই নারীর গলায় কোপ দিয়ে হত্যা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page