April 5, 2026, 3:51 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল দিয়ে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের ফ্যান, সেলফ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১২ নভেম্বর) ভোর রাত ২টার দিকে উপজেলার আমতলী বাজারের চান্দুরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা ও ব্যাংকের কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, এটি নাশকতার একটি ঘটনা হতে পারে। জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা পেট্রোল ও কাঠের টুকরোতে কাপড় পেঁচিয়ে আগুন দেয়। এতে অফিসের তিনটি ফ্যান, একটি সেলফ ও বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

তিনি আরও জানান, রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখে অফিসে থাকা চারজন কর্মচারী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পেট্রোলের পুড়ে যাওয়া দুটি বোতলের মুখ ও কাপড় পেঁচানো কাঠের টুকরো উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনাস্থলে ফুয়েলসহ আগুনে কিছু জিনিস পাওয়া গেছে। এখানে দারোয়ান সহ কিছু স্টাফ ছিল তারা কাউকে দেখতে পায়নি। তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page