October 6, 2026, 9:02 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রীকে ‘অপহরণ’ করলেন শিক্ষক ; অবশেষে র‌্যাবের হাতে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া থেকে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এরই মাঝে চট্টগ্রাম থেকে অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার নগরীর পতেঙ্গা থানার কাটঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে র‌্যাব। গ্রেফতার ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নিবড়া গ্রামের মৃত আরু মিয়ার ছেলে।

সোমবার ৪ ডিসেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৭। র‌্যাব জানিয়েছে, অপহৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ্যয়নরত।

স্কুলে আসা-যাওয়ার পথে ওই বিদ্যালয়ের গণিত শিক্ষক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এতে রাজি না হওয়ায় তাকে গত ২৮ নভেম্বর সকালে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত ৩ ডিসেম্বর স্কুল শিক্ষক ইকবাল হোসেনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানতে পারে ওই শিক্ষার্থীকে নিয়ে আসামি চট্টগ্রামে অবস্থান করছে। পরে বাবার আবেদনের প্রেক্ষিতে রবিবার কাটঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধারসহ আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।



Our Like Page