March 8, 2026, 5:31 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রিটেনে ইসলামভীতি এখন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে : মুসলিম ইনস্টিটিউট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষ ছড়ানো বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একজন সমাজকর্মী।

ব্রিটিশ মুসলিম ইনস্টিটিউটের (বিএমটি) নির্বাহী প্রধান আকিলা আহমেদ ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষ ছড়ানো বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অনলাইনে বিদ্বেষ ও সমাজে বৈষম্যমূলক আচরণের মধ্যে ব্যবধান দিন দিন কমে আসছে।

পার্সটুডে ও সংবাদ সংস্থা শাবিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, আকিলা আহমেদ ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিস্থিতিকে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান ইসলামভীতির এক উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে আখ্যায়িত করেন। তিনি জোর দিয়ে বলেন, মুসলমানরা, বিশেষ করে হিজাব পরা নারীরা, আগের চেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন।

তিনি বলেন, “অনলাইনে বিদ্বেষ ছড়ানো এবং বাস্তব জীবনে বৈষম্যের মধ্যে ব্যবধান দ্রুত হ্রাস পাচ্ছে এবং এটি সরকারের জন্য একটি গুরুতর সতর্ক সংকেত হওয়া উচিত।”

আকিলা আহমেদ সতর্ক করে বলেন, যুক্তরাজ্যে ইসলামভীতির বহু ঘটনাই রিপোর্ট করা হয় না। তিনি সরকার ও প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণাচারণের বিস্তার রোধে আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে।

তিনি সরকারের কাছে ‘ইসলামভীতি’র একটি নতুন সংজ্ঞা প্রণয়নের দাবি জানান, যাতে মত প্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ঘৃণাচারণমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

আকিলা আহমেদ শেষে বলেন, “আমরা কোনো বিশেষ সুবিধা চাই না; আমরা শুধু চাই আইন যেন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং মুসলমানরাও যেন অন্যান্য নাগরিকদের মতোই আইনি সুরক্ষা পান।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিএমটি জুলাই মাসে যুক্তরাজ্য সরকারের ইসলামভীতি বিরোধী জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক অংশীদার হিসেবে মনোনীত হয়েছে এবং খুব শিগগিরই ঘৃণামূলক অপরাধ সম্পর্কিত রিপোর্ট গ্রহণের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page