September 29, 2026, 6:55 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ব্লিঙ্কেনের সফরের মধ্যেই ২৪ ঘন্টায় গাজার ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া ঠেকাতে ইসরায়েলকে চাপ দেবে যুক্তরাষ্ট্র। সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরে এখন ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার এই সফরের প্রাক্কালে গেল ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আড়াইশ’র বেশি ফিলিস্তিনি।

তিন মাসে চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। সপ্তাহব্যাপী এ সফরে এরই মধ্যে জর্ডান, তুরস্ক, গ্রিস, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি সফর শেষে এখন ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলে পৌঁছান তিনি। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।

এরআগে সৌদি আরব সফর শেষে ব্লিঙ্কেন জানান, গাজায় যুদ্ধ পরবর্তী সরকার ও পুনর্গঠন নিয়ে পরিকল্পনা তৈরিতে কাজ করতে রাজি হয়েছে তুরস্কসহ আরব দেশগুলো। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও  প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য চাপ দেবেন বলে জানান তিনি।

এদিকে গাজায় হামলার প্রতিবাদে আগামী শনিবার বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ। ওইদিনকে গ্লোবাল ডে অফ অ্যাকশন ঘোষণা করেছে তারা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page