October 17, 2026, 6:28 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতশাসিত কাশ্মীরের হাউজবোটের আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল লেকের হাউজবোটে আগুনের ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে সেখানে বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। এরপর সেখান থেকে বাংলাদেশিদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউজবোটে ছিলেন। আগুনের ঘটনায় বোটগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, এদিন সকালের দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউজবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির।

তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন।

গত বছর শ্রীনগরের নিগিন লেকে মাঝরাতে আগুন লেগে সাতটি হাউজবোট পুড়ে গিয়েছিল। সে সময় পর্যটকদের নিরাপদে বোট থেকে উদ্ধার করা হয়েছিল। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page