October 2, 2026, 1:56 pm
শিরোনামঃ
দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

ভারতের আটকা পড়া ৪১ শ্রমিককে ১৭ দিন পর জীবিত উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :অবশেষে ১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের সিল্কিয়ারার টানেলে আটকা পড়া ৪১ শ্রমিককে উদ্ধার করা গেছে সফলভাবে। উদ্ধারকারীদের অক্লান্ত প্রচেষ্টায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, সুড়ঙ্গ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করায় সিল্কিয়ারা টানেলের বাইরে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছে। কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিংয়ের সঙ্গে উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি শ্রমিককে বের করতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে।

উত্তোলন প্রক্রিয়াটি প্রতিটি শ্রমিককে পৃষ্ঠের অবস্থার সঙ্গে পুনরায় খাপ খাইয়ে নিতে সময় নিচ্ছিল। এখানে তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। উদ্ধার করা প্রথম তিনজন শ্রমিককে বিশেষভাবে পরিবর্তিত স্ট্রেচারে করে বের করে আনা হয়।

গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সিল্কিয়ারার এই টানেলে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলেছে উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছে অন্য উপায়ে উদ্ধারকাজ। এভাবেই পেরিয়ে গেছে ১৬টি দিন। এক একটি পরিকল্পনা ব্যর্থ হলে হতাশ না হয়ে উদ্ধারকর্মীরা নতুন পরিকল্পনা নিয়ে শ্রমিকদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। রাতদিন এক করে তারা শ্রমিকদের যত দ্রুত সম্ভব বের করে আনতে প্রচেষ্টা চলিয়ে গেছেন।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page