September 10, 2026, 12:41 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ভারতের উত্তরাখন্ডের টানেল ধ্বসে আটকা ৪০ শ্রমিক ; খাবার ও অক্সিজেন সরবরাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তরাখন্ডে টানেল ধ্বসে তার অভ্যন্তরে ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন। দুইদিন ধরে আটকে থাকা শ্রমিকদের কাছে টানেলের পানির পাইপলাইনে করে খাবার, অক্সিজেন ও পানি সরবরাহ করা হয়েছে।

গত রোববার (১২ নভেম্বর) সকালে ব্রহ্মখাল-যমুনোত্রী মহাসড়কে অবস্থিত টানেলে ধসের এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

উদ্ধার কর্মীরা সুড়ঙ্গ খনন করে তাদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। শ্রমিকরা যে জায়গায় আটকে পড়েছেন তার আশপাশের প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে পাথর ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারীরা সেই পাথর সরিয়ে বা কেটে সুড়ঙ্গ তৈরি করে এগোচ্ছে। এসব শ্রমিক আটকে পড়ার ৪৮ ঘণ্টা পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আটকে পড়া শ্রমিকদের বেশির ভাগই বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও হিমাচলের অভিবাসী।

স্থানীয় দুর্যোগ পরিষেবা বিভাগের এক কর্মকর্তা জানান, ‘শ্রমিকরা মূলত একটি বাফার জোনে আটকে পড়েছেন। তারা এখনও সুস্থ রয়েছেন। টানেলের পানির পাইপ লাইনে করে খাবার, অক্সিজেন ও পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি তারা যেখানে আটকে পড়েছেন সেখানে প্রায় ৪০০ মিটার এলাকা রয়েছে হাঁটাচলা ও মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য। এরই মধ্যে আটকে পড়াদের কাছে ওয়াকিটকি পাঠানো হয়েছে। তার মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

উদ্ধারকারীরা বর্তমানে যে অবস্থানে রয়েছেন, সেখান থেকে শ্রমিকদের কাছে পৌঁছাতে হলে আরও অন্তত ৪০ মিটার সুড়ঙ্গ খোঁড়া প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। এরই মধ্যে পাথর ও টানেলের বিধ্বস্ত স্ল্যাব সরিয়ে ২১ মিটার পথ পরিষ্কার করা হয়েছে। আরও ১৯ মিটার পথ এখনও পরিষ্কার করতে হবে। উদ্ধারকারীরা সুড়ঙ্গ খুঁড়ে সেখানে প্রায় ৩ ফুট ব্যাসের একটি পাইপ স্থাপন করার পরিকল্পনা করেছেন। যাতে করে এই পাইপের মধ্য দিয়ে টানেলে আটকে পড়া লোকদের বের করে আনা সম্ভব হয়।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, এরই মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘটনাস্থলে আনা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওগুলোতে দেখা যায়, টানেল অবরুদ্ধ করে রেখেছে কংক্রিটের বিশাল স্তূপ। টানেলের এর ভাঙা ছাদ থেকে ধাতব কাঠামো নিচে নেমে এসে ধ্বংসস্তূপে চাপা পড়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আরও বাধার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ব্রহ্মখাল-যমুনোত্রী মহাসড়কে অবস্থিত টানেলটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধ্বসের কারণেই এই টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page