September 22, 2026, 12:38 pm
শিরোনামঃ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ভারতের উত্তর প্রদেশে দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুনিয়ায় কত অদ্ভুত ঘটনাই না ঘটে! বিশেষ করে প্রেম-ভালোবাসা, বিয়ে নিয়ে। খবরের পাতায় উঠে আসে একের পর এক আজব খবর। কখনো বর কনের বোনের মাথায় সিঁদুর পরিয়ে দেন, কখনো বিয়ের আসর থেকে কনে পালিয়ে যান পুরোনো প্রেমিকের সঙ্গে। সম্প্রতি এমন আরেকটি আজব ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্বামী থাকা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়ার দাবি নিয়ে থানায় হাজির হয়েছেন এক নববধূ। তার স্বামীকেও চাই, প্রেমিককেও চাই! এ কারণে কান্নাকাটি করে লুটিয়ে পড়ছেন পুলিশ সদস্যদের পায়ের কাছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে সেজে থাকা এক তরুণী কেঁদে কেঁদে বলছেন, ‘দুটি বিয়ে করবো, দুটি বিয়ে’। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন তিনি।

মূলত ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করতে চান ঠিকই, কিন্তু স্বামীকে ছাড়তে নারাজ। এই দাবি শুনে পুলিশ সদস্যরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে বেজায় ক্ষেপে যান। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করেন। রাগের মাথায় এক পুলিশ সদস্যের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড়ও মারেন তিনি।

তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে কথা হতো তার।

তিনি বলেন, একসময় সে (স্ত্রী) আমাকে জানায়, প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনেরই সংসার করতে চায় সে। আমি তাকে বলি, এমনটি সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page