October 7, 2026, 12:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ভারতের উত্তর প্রদেশে ১ বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরো ৪ বন্ধুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ কিশোরের মৃত্যু হয়েছে।  তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- সানি (১৬), প্রিয়ানসু (১৫), আকাশ (১৬), হিমানসু (১৬) এবং মুলায়াম (১৬)।  এছাড়া আরো দু’জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তারা হলো- সোনু (১৫) এবং আরিয়ান (১৬)।

জানা গেছে, শুক্রবার বিকালে ওই সাত বন্ধু মিলে গঙ্গার স্থানীয় মেহদাউরি কাচার ঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় হিমানসুকে হঠাৎ পানিতে তলিয়ে যেতে দেখে অন্য বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়।

পরে স্থানীয়রা এসে তাদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে সবার মরদেহই উদ্ধার করা হয়। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, স্টেটসম্যান, ডেকান ক্রনিকল



Our Like Page