September 7, 2026, 1:04 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা ; নিখোঁজ ১০ বাংলাদেশির সবাইকে পাওয়া গেছে : কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের ওড়িশার বালাসোরের কাছে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোনও বাংলাদেশি নিহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। ১০ বাংলাদেশির নিখোঁজের বিষয়ে ফোন পেয়েছিল কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। তবে তাদের সবার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।

তিনি বলেন, ‘১০ জন বাংলাদেশির বিষয়ে তাদের নিকটাত্মীয়রা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের সবাইকে আমরা খুঁজে পেয়েছি। কয়েকজন সামান্য আহত  হয়ে হাসপাতালে ছিলেন। এখন কেউ আর হাসপাতালে নেই।’

দুর্ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত আর কেউ যোগাযোগ করেনি জানিয়ে ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ‘তবে আমরা হটলাইনটি চালু রাখছি। কারও কাছে যদি কোনও খবর থাকে, তবে আমরা উৎসাহিত করবো আমাদের জানানোর জন্য।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমরা যে টিম পাঠিয়েছিলাম, তারা আজ রাতেই ফিরে কলকাতায় আসছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page