October 2, 2026, 10:16 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভারতের কর্ণাটকে সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্মম ঘটনার সাক্ষী হলো ভারতের কর্ণাটক। সেখানে ১১ বছর বয়সী একটি শিশুকে হত্যার পর তার বাবা-মা আত্মহত্যা করেছেন। কর্ণাটকের কোডাগুর একটি রিসোর্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনা তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি একটি নোট রেখে গেছেন। সেখানে লেখা ছিল যে, তারা আর্থিক ভাবে বেশ কঠিন সময় পার করছিলেন।

একটি প্রাইভেট রিসোর্ট থেকে বিনোদ (৪৩) তার স্ত্রী জুবি আব্রাহাম (৩৭) এবং তাদের ১১ বছর বয়সী মেয়ে জোহানের মরদেহ উদ্ধার করা হয়।

তারা কেরালার কোট্টায়ামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার পরিবারটি জনপ্রিয় একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিল। বন ও পাহাড়ি এলাকার সমন্বয়ে গঠিত ওই এলাকা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই দম্পতি তাদের সন্তানকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page