April 2, 2026, 3:03 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ভারতের গুজরাটে প্রবল বৃষ্টির পর সৃষ্ট বন্যায় ২৯ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত গুজরাট। গত রোববার থেকে প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে, রাজ্যের ২৪টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা সৌরাষ্ট্রের। সেখানে দেবভূমি দ্বারকা, জামনগর, রাজকোট, পোরবন্দরের বিস্তীর্ণ এলাাকা ভেসে গেছে। বুধবারও এখানে ৫০ থেকে দুইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেবভূমি দ্বারকায় বৃষ্টি হয়েছে ১৮৫ মিলিমিটার। ভদোদরার অবস্থাও খুব খারাপ। এখানেও বহু এলাকা জলের তলায় চলে গেছে।

রাজ্যের ত্রাণ কমিশনার অলোক পাণ্ডে জানিয়েছেন, ৪০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ত্রানে সেনাকে নামানো হয়েছে। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর(এনডিআরএফ) ১৪টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর(এসডিআরএফ) ২২টি দল বিভিন্ন জায়গায় ত্রাণ ও উদ্ধারের কাজ করছে।

এনডিআরএফের ইন্সপেক্টর মনজিত জানিয়েছেন, গত দুই দিনে দেবভূমি দ্বারকায় প্রবল বৃষ্টি হয়েছে। বাড়িতে জল ঢুকে গেছে। ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে।

রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, বন্যার জল নর্মদা ক্যানেলে ফেলার কথা ভাবা হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত গুজরাটে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে সৌরাষ্ট্র জেলার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page