October 15, 2026, 8:38 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ভারতের জম্মু- কাশ্মীরে বন্যা ও ভূমিধসে ১১ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটির জম্মু ও কাশ্মীরে চার শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার ভারতের  শ্রীনগর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার থেকে ভারত-শাসিত অঞ্চলে ভারী মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক সেতু ভেঙে পড়েছে ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে এবং জরুরি সেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শুক্রবার রাতে রামবান ও রিয়াসি জেলায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, পাঁচ বছর বয়সী এক শিশু ধ্বংসস্তূপে আটকা পড়েছে।

বুধবার জম্মুতে বৈষ্ণো দেবীর হিন্দু মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে ৪১ জনের মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, এই অঞ্চলের দুটি স্থানে মুষলধারে বৃষ্টিপাত রেকর্ড ভেঙেছে।

বুধবার জম্মু ও উধমপুরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, জম্মুতে ২৯৬ মিলিমিটার (১১.৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৭৩ সালের রেকর্ডের চেয়ে নয় শতাংশ বেশি এবং উধমপুরে ৬২৯.৪ মিমি (২৪.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৮৪ শতাংশ বেশি।

জুন-সেপ্টেম্বরে বর্ষা মৌসুমে প্রায়ই বন্যা এবং ভূমিধস দেখা দেয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন যে, জলবায়ু পরিবর্তন ও দুর্বল পরিকল্পিত উন্নয়ন এর পুনরাবৃত্তি, তীব্রতা ও প্রভাব বৃদ্ধি করছে।

১৪ আগস্ট তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রবল স্রোত ভারত-শাসিত কাশ্মীরের চিসোটি গ্রামে কমপক্ষে ৬৫ জন নিহত এবং আরো ৩৩ জন নিখোঁজ হয়।

৫ আগস্ট বন্যায় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় শহর ধরলি প্লাবিত হয়। সেই দুর্যোগে মৃতের সংখ্যা ৭০ জনেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page