October 8, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভারতের দুর্ঘটনায় আহত ভিখারির পকেটে পাওয়া গেল ৩ লক্ষ ৬৪ হাজার টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্ঘটনায় আহত এক ভিখারির জামার পকেট থেকে মিলল লক্ষাধিক টাকা। উদ্ধার করতে গিয়ে ভিখারির পকেটে এত টাকা দেখে থ হয়ে গিয়েছিল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

পুলিশ জানিয়েছে, মোট ৩ লক্ষ ৬৪ হাজার টাকা পাওয়া গিয়েছে ওই ভিখারির পকেট থেকে। সব ক’টি ২ হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মনোজ কুমার পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ভিক্ষুকের নাম শরিফ বাউঙ্ক। ৫০ বছর বয়সি এই ব্যক্তি পিপরাইচ এলাকার বাসিন্দা।

টাকা উদ্ধারের বিষয়টি বর্ণনা করতে গিয়ে মনোজ বলেন, ‘আমাদের কাছে খবর আসে যে, এক বধির ভিক্ষুক দুর্ঘটনার কবলে পড়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমরা তার সচিত্র পরিচয়পত্র খুঁজছিলাম। সে সময়ই তার পকেট থেকে ওই টাকা মেলে।’

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গিয়েছে। কিন্তু কী ভাবে ওই ব্যক্তির কাছে এত টাকা এল, তার কোনও সদুত্তর মেলেনি। প্রাথমিক ভাবে পুলিশ এই টাকা বাজেয়াপ্ত করেছে। কোথা থেকে এত টাকা এল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার



Our Like Page