September 4, 2026, 7:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

ভারতের নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ মাওবাদী বিদ্রোহী নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলে নিরাপত্তা বাহিনী গুলি করে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে। নয়াদিল্লি মাওবাদীদের দীর্ঘস্থায়ী সহিংসতা দমনে পদক্ষেপ জোরদার করেছে। আজ পুলিশ এই খবর জানায়।

কয়েক দশকের মাওবাদী সহিংসতায় ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। বিদ্রোহীরা দাবি করছে, তারা প্রান্তিক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সহিংসতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছত্রিশগড়ের বিজাপুর জেলার বন-জঙ্গলে বৃহস্পতিবার এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি. এএফপিকে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছে।’

সরকারি তথ্য অনুযায়ী গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে ২শ’রও বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আশা করছে ২০২৬ সালের মধ্যে বিদ্রোহীদের দমন করা হবে।

বিদ্রোহীরা গত কয়েক বছরে সরকারি সৈন্যদের টার্গেট করে বেশকিছু প্রাণঘাতি হামলা চালিয়েছে।

চলতি মাসের গোডার দিকে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৯ ভারতীয় সৈন্য নিহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page