April 2, 2026, 10:44 am
শিরোনামঃ
জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের পণ্য আমদানি-রপ্তানিতে চট্টগ্রাম বন্দরের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতের পণ্য আমদানি-রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। পুরোদমে কাজ শুরু হলে দেশের রাজস্ব বাড়ার পাশপাশি ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোতে কম সময়ে ও কম খরচে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে।

আসাম, অরুণাচল, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা- ভারতের এই সাত রাজ্য ‘নর্থইস্ট’ নামেই পরিচিত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিবেচনায় এ সাত রাজ্যকে ‘সেভেন সিস্টার্স’ হিসেবেও অভিহিত করা হয়। এখানে প্রায় চার কোটি মানুষের বসবাস।

পণ্যবোঝাই ট্রাক পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ত্রিপুরায় আসতে সময় লাগে প্রায় ৫০ ঘণ্টা। ভাড়া ৬৫ হাজার ভারতীয় রুপি। অথচ বাংলাদেশের সীমান্ত ব্যবহার করলে সময় লাগবে মাত্র ১০ ঘণ্টা এবং ভাড়া কমবে ৪৩ হাজার ভারতীয় রুপি।

এদিকে, ট্রান্স শিপমেন্টের মাধ্যমে ভারতীয় পণ্য সড়ক পথে চট্টগ্রাম বন্দরে আনা-নেয়ার জন্য রামগড় সীমান্তে ১২৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানালেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আরাফাত।

ভারতের সাত রাজ্যের চাহিদা যাই-ই হোক, সেটা খুব সহজেই পরিচালনা করা যাবে বলে মনে করছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ শাহাজাহান।

এ ক্ষেত্রে সবধরণের প্রস্তুতি রয়েছে চট্টগ্রাম কাস্টমসেরও। সরকারি-বেসরকারি সবধরণের খরচ বাবদ এক কন্টেইনার পণ্য হ্যান্ডলিংয়ে বাংলাদেশের আয় ২ লাখ টাকারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন চট্টগ্রাম কাস্টমসের ডিসি ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর কলকাতা থেকে স্টিলের এক চালান কন্টেইনার চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আসামে পাঠানো হয় মাত্র ১৯ ঘণ্টায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page