April 12, 2026, 3:01 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকার বাবা ও মাকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তার হামলায় আহত হয়েছেন প্রেমিকা ও তার বোন। ভুক্তভোগীদের চিৎকারে এগিয়ে এসে অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়েছে গ্ৰামবাসী। পরে আহত অবস্থায় তাকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি এলাকায়।

নিহত বিমল বর্মনের বয়স ছিল ৬৮ বছর। তিনি কোচবিহারের তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লকের সিডিউল কাস্ট (এসসি) সেলের সভাপতি ছিলেন। তার স্ত্রী নির্মলা বর্মন (৫২) গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য। আহত দুই মেয়ের নাম রুনা বর্মন ও ইতি বর্মন।

জানা যায়, পাশের গ্ৰামের যুবক বিভূতভূষণ রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইতি বর্মন। ইতির পরিবার জেনে যায় এ কথা। কিন্তু বিমল বর্মন তার মেয়ের এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আর তাতেই প্রেমিক বিভূতভূষণের সব আক্রোশ গিয়ে পড়ে প্রেমিকার বাবা-মায়ের ওপর।

শুক্রবার বিমল বর্মনের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রেমিকার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন বিভূতভূষণ রায়। আর তাকে বাধা দিতে গিয়ে আহত হন রুনা ও ইতি।

আহত ইতি বর্মন

স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতির বাবা-মাকে মৃত ঘোষণা করেন। আহত দুই বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুনা ও ইতির চিৎকার শুনে স্থানীয়রা ঘরে ঢুকে অভিযুক্ত বিভূতিভূষণকে আটক করেন এবং মারধরের পরে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, ইতির মাকেই প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপান বিভূতিভূষণ। এরপর হামলে পড়েন বাবার ওপর। বাধা দিতে গেলে আহত হন প্রেমিকা ও তার বোন।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page