April 12, 2026, 11:04 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ভারতের পাঞ্জাবে সামরিক স্টেশনের ভেতর গুলিতে  ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) ভোরে ভাটিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। খবর এনডিটিভির।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভাটিন্ডা সামরিক স্টেশনের ভেতর স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। স্টেশনে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে তল্লাশি অভিযান চলছে।

এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বিশদ বিবরণ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভাটিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।

তিনি বলেছেন, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। এটি ‘অভ্যন্তরীণ বিষয়’ হতে পারে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাটিন্ডা সামরিক স্টেশনের ভেতর এখনো অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কাছে গোলাবারুদ রয়েছে।

সেনাবাহিনী বলেছে, দু’দিন আগে একটি রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি হারিয়ে গিয়েছিল।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গুলির ঘটনা সম্ভবত সামরিক স্টেশনের অফিসার্স মেসের ভেতর ঘটেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page