September 21, 2026, 5:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোবেল পুরস্কার পাওয়ার সংবাদটি সঠিক নয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী বলে নরওয়েজীয় নোবেল কমিটির ডেপুটি নেতা অ্যাসলে তোজের বরাতে ভারতীয় গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে নোবেল কমিটি।

তোজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদি একজন বিশ্বস্ত নেতা; যিনি যুদ্ধরত দেশগুলোর মধ্যে যুদ্ধ প্রতিরোধ এবং শান্তি স্থাপনের ক্ষমতা রাখেন। ভারত একটি ধনী এবং শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী মোদির নেওয়া নীতিমালা বাস্তবায়নের কারণে।’

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এএফপিকে জানিয়েছে, তোজের বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়, ‘নরওয়েজিয়ান নোবেল কমিটি কখনোই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে না বা কোন আগাম মন্তব্য করে না। ৫০ বছর পর মনোনীতদের নাম প্রকাশ করা হয়।’

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলমান ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে দেওয়ার বিষয়ে ভারতের প্রচেষ্টার কথা বৃহস্পতিবার স্মরণ করেছেন অ্যাসলে তোজে। তিনি বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে এ ধরনের হস্তক্ষেপ আরও প্রয়োজন।

তোজে বলেন, ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি রাশিয়াকে মনে করিয়ে দেওয়ার জন্য ভারতের হস্তক্ষেপ খুবই সহায়ক ভূমিকা পালন করেছিল। নোবেল কমিটির এই ডেপুটি নেতা বলেছেন, ‘ভারত উচ্চস্বরে কথা বলে না, কাউকে হুমকি দেয় না। তারা বন্ধুত্বপূর্ণ উপায়ে তাদের অবস্থান জানিয়েছিল। আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের এই ধরনের পদক্ষেপ আরও বেশি প্রয়োজন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page