April 2, 2026, 10:45 am
শিরোনামঃ
জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের দক্ষিণাঞ্চলে  ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা জানিয়ে রেড অ্যালার্ট জারি করেছে।

ভারতের আবহাওয়া বিভাগ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে ‘ভারী থেকে অতি ভারী’ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে। মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দক্ষিণ ভারতে আঘাত হেনেছে। এতে অনেক স্কুল বন্ধ করে দিতে হচ্ছে ও ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটছে। চেন্নাই শহরে মানুষ জলাবদ্ধ রাস্তায় নৌকা ব্যবহার করছে। কোনো কোনো এলাকার রাস্তায় বৃষ্টির পানি গাড়ির ইঞ্জিনের চেয়ে উঁচুতে পৌঁছে গেছে।

ব্যাঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বুধবার জানিয়েছেন, ‘পুর্ণোদ্যমে’ ত্রাণ কাজ চলছে। সরকার পরিচালিত রেস্তোঁরায় বিনামূল্যে খাবার সরবরাহের ঘোষণাও দেওয়া হয়েছে।

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটি সাধারণ ঘটনা। বর্ষা মৌসুম হলেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগগুলোর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় হাইটেক হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে বেশ কয়েকটি রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় যানজট দেখা দিয়েছে। বৃষ্টিপাতের কারণে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বন্ধ রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page