September 23, 2026, 6:33 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ভারতের বেঙ্গালুরুতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি ; শহরজুড়ে আতঙ্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বেঙ্গালুরুর আরও ২৯টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার (১ ডিসেম্বর) সকালের দিকে ১৫টি স্কুলে বোমা হামলার হুমকির খবর পাওয়া যায়। এ নিয়ে মোট ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ইমেইলে এই হুমকি দেওয়া হয়। এতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শহরজুড়ে। যদিও পুলিশ বলছে, আতঙ্কের কোনো কারণ নেই।

শুক্রবার সকালে স্কুল খোলার পরপরই বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তের বেসরকারি স্কুলগুলোতে এই ইমেইল পৌঁছায়। ওই ইমেলে দাবি করা হয়, সবকটি স্কুলে বোমা রাখা আছে। যে কোনো সময় স্কুলগুলোতে বিস্ফোরণ ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ওই ইমেইল পাওয়ার পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে স্কুলে স্কুলে ছুটে যান। আতঙ্ক আরও বাড়ে।

ওই হুমকি ইমেইল প্রথমে যায় খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ির সামনের স্কুলে। তার পর জানা যায় শহরের অন্য প্রান্তে আরও ৪৩টি স্কুলে এই ধরনের ইমেইল গেছে। সঙ্গে সঙ্গে মাঠে নেমে যায় বেঙ্গালুরু পুলিশ সবকটি স্কুলেই প্রাথমিকভাবে তল্লাশি চালানো হয়েছে। এখনো তল্লাশি অভিযান চলছে।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, কোনো স্কুলে বিস্ফোরক পাওয়া যায়নি। এটা আসলে ভুয়া হুমকি। গত বছরও এই ধরনের ইমেইল এসেছিল। তবে এই ইমেইলগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সব স্কুলেই তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিভাবকদের উদ্দেশে বেঙ্গালুরু পুলিশের আশ্বাস, এই ধরনের হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কে বা কারা এই ধরনের ইমেল পাঠাচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page