April 6, 2026, 9:42 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ভারতের রাজস্থানে চোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের রাজস্থান প্রদেশের বনে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছেন একদল জনতা। বৃহস্পতিবার রাজস্থানের রামপুর এলাকার নারোল গ্রামের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলছে, গত বৃহস্পতিবার নারোল গ্রামের কাছে ২৭ বছর বয়সী ওয়াসিম ও তার বন্ধুরা পিক-আপ জিপ নিয়ে গিয়েছিলেন। পরে সেখানে একদল জনতা তাদের ওপর অতর্কিত আক্রমণ করেন।

‘ওই সময় লোকজনের হাতে ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড ছিল। হামলায় গুরুতর আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে কোটপুলির বি. ডি. এম. সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে বনবিভাগের কর্মকর্তারাও ছিলেন। এই ঘটনায় শুক্রবার রাজস্থানের হারোসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়াসিমের বাবা তৈয়ব খান থানায় অভিযোগ দায়ের করেছেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে বন বিভাগের চার কর্মকর্তাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওয়াসিমের বাবা তৈয়ব খান বলেছেন, ওই দিন তার ছেলে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে গাছ কিনেছিল। ঘটনার দিন রাতে পিক-আপ জিপে করে সেগুলো আনার জন্য নারোলে যায় তারা।

কিন্তু গ্রামবাসীরা পথ আটকে ওয়াসিম ও তার বন্ধুদের গাড়ি থেকে নামতে বাধ্য করে। এ সময় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে বনবিভাগের অপর একটি পিক-আপ জিপ পৌঁছায়।

হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পুলিশ বনবিভাগের কর্মকর্তাদের গাড়িটি জব্দ করেছে। নীমরানার অতিরিক্ত পুলিশ সুপার জাগরাম মীনা বলেছেন, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। অন্যান্য অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page