September 29, 2026, 5:44 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতের রাজস্থানে নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিবাজদের ধরতে অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোটমুখী রাজস্থানে ফের সক্রিয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকেই রাজ্যের ২৫টি এলাকায় তল্লাশি শুরু করেছে তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছে এক আইএএস কর্মকর্তার বাড়িও।

রাজস্থানের জল জীবন মিশন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ওই কর্মকর্তা। এছাড়াও আর্থিক দুর্নীতির অভিযোগে জড়িতদের বাড়িতেও তল্লাশি চালচ্ছে ইডি। নির্বাচনের আগেই ইডির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

শুক্রবার সকাল থেকে রাজস্থানের নানা জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। রাজধানী জয়পুরের ২৫টি এলাকা ছাড়াও তল্লাশি চলছে দৌসাতে।

জানা গেছে, সুবোধ আগরওয়াল নামে এক সরকারি কর্মকর্তার বাড়িতে হানা দিয়েছে ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চলছে। সেপ্টেম্বর মাস থেকে এই অভিযোগের তদন্তে একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি।

কয়েকদিন আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর পুত্রকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি হয় রাজস্থানের কংগ্রেস সভাপতির বাড়িতেও। বিজেপির ইশারাতেই এই তৎপরতা ইডির, এমন অভিযোগ এনেছিলেন গেহলট। বিজেপিকে তোপ দেগেছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তার কয়েকদিন পরেই রাজস্থানে ফের অভিযানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বৃহস্পতিবারই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজস্থানের দুই ইডি কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তা নাভাল কিশোর মিনা ও তার সহযোগী বাবুলাল মিনার বিরুদ্ধে। একটি চিটফান্ডের মামলার তদন্ত বন্ধ করার বিনিময়ে দুই ইডি কর্মকর্তা ১৫ লাখ রুপি ঘুষ নেন বলে অভিযোগ। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা হয় তাদের। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page