August 21, 2026, 9:40 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি চায় ৫০ শতাংশ পাকিস্তানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তত অর্ধেক পাকিস্তানি যুদ্ধবিরতির পর বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে। দ্য নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন। তারা প্রথমে দুই দেশের মধ্যকার সকল অমীমাংসিত সমস্যার সমাধান দাবি করেছেন। গত ১২ থেকে ১৮ মে এই গবেষণাটি করেছে গ্যালাপ পাকিস্তান। জরিপে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে কয়েক শত পাকিস্তানিকে নির্বাচিত করা হয়েছিল

কোন কোন পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়- এই প্রশ্নে জবাবে ৪৮ শতাংশ পাকিস্তানি জানিয়েছেন যে, দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা মাধ্যমে এটি করা যায়। তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন।

এ ছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন ৪৫ শতাংশ পাকিস্তানি। অন্যদিকে ৩৫ শতাংশ পাকিস্তানি এটি প্রত্যাখ্যান করেছেন।

যদি এটা ১৯৪৭ সাল হয়, তাহলে আপনি কি ভারত থেকে পাকিস্তানকে আলাদা করার পক্ষে- এমন প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ পাকিস্তানি ভারত থেকে আলাদা হতে চাওয়ার পক্ষে রায় দিয়েছে।

শুধুমাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেছেন। তবে ৭ শতাংশ এই বিষয়ে কোনও কিছু বলতে চায়নি। এ ছাড়া এই বিষয়ে ৪ শতাংশ কোনও ধরনের মতামত প্রদান করেননি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা আক্রমণ চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষমেশ দেশ দুইটির যুদ্ধবিরতি হয়। যদিও এই যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা নেই বলে দাবি করেছে ভারত। তবে এখনো ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং দেশ দুইটির সম্পর্ক একদম তলানিতে। এমন পরিস্থিতিতে গ্যালাপ পাকিস্তান এই জরিপ প্রকাশ করলো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page