May 3, 2026, 10:05 pm
শিরোনামঃ
মাগুরায় এইচবিবি প্রকল্পের কাজ নিম্ন মানের ইট দিয়ে করার অভিযোগ জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মালিকদের হস্তক্ষেপের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে : কামাল আহমেদ  মৌলভীবাজারে নামাজে সিজদারত অবস্থায় কলম দিয়ে বৃদ্ধকে হত্যা নেত্রকোনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল ; ২১ মে পুনর্নির্বাচন পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে ছাড় চান ট্রাম্প মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে আগে থেকেই ইঙ্গিত ছিল : জার্মান প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের সিকিমে প্রবল বর্ষণে আকস্মিক বন্যায় ২৩ সেনা নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বর্ষণে আকস্মিক বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ। অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিখোঁজ সেনাদের এখনও হদিস পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বিবৃতিতে জানিয়েছে, ‘উজান থেকে আসা ঢলে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। চুংথাং বাঁধের পানি ছেড়ে দেওয়ায় পানির স্তর হঠাৎ ১৫-২০ ফুট উচ্চতা বেড়ে পরিস্থিতি আরও অবনতির দিকে। সেনা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ সেনা নিখোঁজের পাশাপাশি কয়েকটি সামরিক গাড়ি স্রোতে ভেসে গেছে। উদ্ধার অভিযান চলমান।’

গত রাতে টানা ভারী বৃষ্টি হয়েছে সিকিমজুড়ে। উত্তর সিকিমের লোনাক হ্রদের ওপর মেঘ বিস্ফোরণে তিস্তা নদীর পানির স্তর কয়েকগুণ বেড়ে যায়। প্রতি ঘণ্টায় যদি ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তাহলে মেঘ বিস্ফোরণ বলা হয়ে থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

সিকিমে গুরুত্বপূর্ণ সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page