October 1, 2026, 1:46 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতে কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণে বহু হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেখানে মোট তিনটি বিস্ফোরণ ঘটেছে।

রাজ্যের কালামাসেরি এলাকায় এই ঘটনার কয়েক ঘণ্টা পরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা যায়, কনভেশন সেন্টারটিতে তিন দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠানের আজ ছিল শেষদিন। এসময় সেখানে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থনার মধ্যেই প্রথম বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি টিফিন বক্সের ভেতর ওই বিস্ফোরক রাখা ছিল।

পুলিশ জানিয়েছে, আহত ৪৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ১৮ জন আইসিইউতে রয়েছেন। বিস্ফোরণে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্যের সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিস্ফোরণস্থলে যাচ্ছেন।

ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এএনআই) হাতে। তাদের ফরেনসিক দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page