October 23, 2026, 10:20 am
শিরোনামঃ
ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ভারতে মুখ্যমন্ত্রী মমতাকে দেখে চোর-চোর বলে স্লোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাজেট অধিবেশন শেষে বিধানসভা থেকে বের হয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে দেখেই ‌‘চোর চোর’ বলে স্লোগান দিয়েছেন বিজেপি সংসদ সদস্য শুভেন্দুসহ দলের অন্য এমপিরাও।

গতকাল বৃহস্পতিবার বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করেন মমতা। এরপর সন্ধ্যায় যখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন তখনই এ ঘটনা ঘটে।

যে পথ দিয়ে মুখ্যমন্ত্রীর বেরোনোর কথা ছিল, সেই পথের দুই দিকে ব্যারিকেড করে দেয় পুলিশ। পাশেই রাখা ছিল বিজেপির অগ্নিমিত্রা পালের গাড়িটি। গাড়িটি বের করতে পারছিলেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা। সঙ্গে বিজেপির অন্য এমপিরাও ছিলেন।
‘কে আটকে ছিলেন গাড়ি’ এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু। বিধানসভা কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা সবাই সমান। আপনারা আমাদের মনোনীত করেননি। আমরা জনগণের দ্বারা নির্বাচিত। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন। কে হরিদাস পালকে এখানে নিয়ে পার করাবেন আপনারা? আর ঠিক তখনই বিধানসভা থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাকে দেখে ‘মুখ্যমন্ত্রী জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেল তৃণমূল সমর্থিত বিধানসভার কর্মী ইউনিয়নের সদস্যদের।

এ সময় চুপ করে থাকেননি বিজেপির সংসদ সদস্যরাও। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন শুভেন্দুসহ বাকি এমপিরা।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page