November 3, 2026, 8:41 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতে ২৩৫ জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত ; ভারী বর্ষণে ৭৪৭ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে ২২টি রাজ্যে ২৩৫টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বর্ষায় ১৯ জুলাই পর্যন্ত ভারি বর্ষণে ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে ১০ হাজার ঘরবাড়ি।

বন্যায় আড়াই লাখ হেক্টর ফসল নষ্ট হয়েছে।একইসঙ্গে মৃত পশুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসের কারণে গোটা গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে ১৬ জনের মৃত্যু হয়েছে। রায়গড়ে ৬টির মধ্যে ৩টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে অম্বা, সাবিত্রী এবং পাতালগঙ্গা।

কর্মকর্তারা বলেছেন, কুণ্ডলিকা, গড়ি ও উলহাস নদীর পানিরস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বন্যা পরিস্থিতির মধ্যে মহারাষ্ট্রে ১২টি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা ‘এনডিআরএফ’টিম মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, গুজরাটে ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে ৬টি জেলায় ‘এনডিআরএফ’টিম মোতায়েন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ওড়িশা, গোয়া, কর্ণাটক, কেরালা ও অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে।

মহারাষ্ট্রের থানে, রায়গড়, পুনে এবং পালঘর জেলায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্রের নান্দেদের ১২টি গ্রামে বন্যার মতো পরিস্থিতি বিরাজ করায় প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে আজ পালঘরে এবং পুনেতে সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রয়েছে।

দিল্লিতে কেজরিওয়াল মন্ত্রিসভা দিল্লির বন্যা দুর্গতদের জন্য ১০ হাজার টাকা করে সহায়তা অনুমোদন করেছে। উত্তরপ্রদেশে ১৪টি জেলার ৪০৬টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এতে ৩৮,৯৯৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। জম্মু-কাশ্মীরের কঠুয়া জেলায় গত (বুধবার) বন্যা ও ভূমিধসের ফলে ৮ জনের মৃত্যু হয়েছে। এসবিআই-এর গবেষণা প্রতিবেদন প্রকাশ, ‘বিপর্যয়’ এবং বর্ষাজনিত বন্যার কারণে দেশের ১০ হাজার কোটি/১৫ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page