October 4, 2026, 2:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করবে টিসিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারত থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আগামীকাল রাজধানীর কারওয়ানবাজার সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনের সামনে এর বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির যে সিদ্ধান্ত রয়েছে- এর প্রথম চালান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। আগামীকাল থেকে এই পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে।
তিনি বলেন,‘ভারত বর্তমানে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে। কিন্তু আমাদের অনুরোধের প্রেক্ষিতে তাঁরা ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে। এর প্রথম চালানে ১৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছে গেছে।’ তিনি  জানান, পেঁয়াজ যেহেতু পঁচনশীল পণ্য, তাই এর গুনাগুন দেখে পরবর্তী চালান আনার সময় নির্ধারণ করা হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন-ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ঢাকায় ও চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একইসাথে তিনি আশা প্রকাশ করেন এর ফলে ৬৪ জেলার অন্তত ৩০ জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে।
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ টিসিবি ঢাকা শহরের ১০৩টি,চট্টগ্রামের ৫৫টি এবং গাজিপুরের ১৭-২০টি স্পটে একযোগে বিক্রি করবে। সর্বশেষ টিসিবি ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও এবারে ৪০ টাকা দরে বিক্রি করছে। প্রতি ট্রাকে অন্তত ১০ টন করে পেঁয়াজ থাকবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page