October 1, 2026, 6:05 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিলো কানাডা সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা সরকার। তাদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। কানাডার ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নিতে বলেছিল ভারতের নরেন্দ্র মোদি সরকার। শুক্রবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ভারত সরকার আমাদের কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল। তাই কানাডিয়ান সরকার কূটনীতিকদের প্রত্যাহার করে  নিয়েছি।

জোলি আরও বলেন, কূটনীতিক সরিয়ে নেওয়ার ভারতীয় হুমকি ‘অভূতপূর্ব’। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

জোলি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপদে ভারত ছাড়ার ব্যবস্থা করেছি।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে। তবে তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page