September 30, 2026, 4:25 pm
শিরোনামঃ
চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক কুষ্টিয়ায় শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক
এইমাত্রপাওয়াঃ

ভারত মহাসাগরে ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরান থেকে ছোড়া একটি ড্রোন ভারত মহাসাগরে বাণিজ্যিক একটি জাহাজের রাসায়নিক ট্যাংকারে আঘাত হেনেছে। ইরান এই ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

পেন্টাগনের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, জাপানের মালিকানাধীন ‘কেম প্লুটো’ নামে মোটরচালিত জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা ছিল। নেদারল্যান্ডস পরিচালিত রাসায়নিক ট্যাংকারটিতে গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় সকাল ৬টায়) ইরান থেকে ছোড়া ড্রোনটি আঘাত করে। ভারত উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ড্রোনটি ওই ট্যাংকারে আঘাত করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত শুরুর পর আঞ্চলিক যে উত্তেজনা চলছে, এ ঘটনায় তা আরও বাড়বে। জাহাজ চলাচলে নতুন ঝুঁকি তৈরি হবে।

গাজায় ইসরায়েলের হামলার প্রকাশ্যে সমালোচনা করেছে ইরান সরকার ও তাদের সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালাল ইরান।

এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্যাংকারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের মুখপাত্র এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page