August 2, 2026, 1:28 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ আগামী নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা  সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ভারত সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে ভারত সফরে গেলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ বুধবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফর শেষে আগামী ৩০ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন সেনাবাহিনী প্রধান।

সফরকালে তিনি ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সাক্ষাতকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও এই সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত দুই বছরে বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page