September 5, 2026, 8:50 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ভিসানীতি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য আলাদা ভিসানীতি সম্মানজনক নয়। মার্কিন ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, ভিসানীতি দ্বারা একটি স্বাধীন দেশকে অপমানিত করা হচ্ছে। অন্তরালে কোনো ষড়যন্ত্র করলে বাংলার মানুষ তা মেনে নেবে না। এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ। শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হানিফ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। বিএনপির তা পছন্দ হচ্ছে না। কিন্তু তাদের অপকর্মের কারণে জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ পেছনে ফিরতে চায় না, এগিয়ে যেতে চায়।’
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিফা আয়শা খান এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page